সিংগাইরে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

0
সিংগাইরে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

মিজানুর রহমান বাদল: মানিকগঞ্জের সিংগাইরে বিদ্যুৎস্পর্শে রফিকুল ইসলামের (২৬) নামের এক ইলেকট্রিশানের মুত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার বায়রা ইউনিয়নের জজবাড়ি এলাকায়। সে ওই গ্রামের মৃত দলুমিয়ার ছেলে।
নিহতের চাচাতো বোন আছিয়া আক্তার জানায়, সোমবার(১৫ জুন) সকাল থেকে পার্শ্ববর্তী চকে দুই ভাই ধান কাটতে যায়। সকাল ১০টায় চকের জমির ধান কেটে খাওয়ার জন্যে বাড়িতে আসে। এরপর নিজ ঘরে তার মোবাইল চার্জ দিতে যায়। এ সময় বিদ্যুতের প্লাকে তার অজান্তে আঙ্গুল ঢুকে যায়। এতে ঘটনাস্থলে রফিকুলের মৃত্যু ঘটে। পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে দুপুরে বায়রা সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।এ ঘটনায় রফিকের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে বায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠুর মোবাইলফোনে বার বার যোগাযোগের চেষ্টা করলেও, তিনি ফোন রিসিভ করেননি।