চীনের তৈরি ভ্যাকসিন বাংলাদেশে মানবদেহে ট্রায়ালের অনুমোদন

0
চীনের তৈরি ভ্যাকসিন বাংলাদেশে মানবদেহে ট্রায়ালের অনুমোদন

বাংলাদেশ প্রতিবেদক: করোনা ভাইরাসের চিকিৎসায় চীনের তৈরি ভ্যাকসিন বাংলাদেশে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন দিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি)। এর ফলে এই ভ্যাকসিনটির তৃতীয় ধাপের ট্রায়াল বাংলাদেশে হতে যাচ্ছে।

রোববার (১৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছন বিএমআরসি পরিচালক ডা. মাহমুদ-উজ-জাহান।

তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘চীনের তৈরি করা ভ্যাকসিনের পরীক্ষা বাংলাদেশে করার অনুমতি চেয়েছিল দেশটি। এ বিষয়ে গঠিত জাতীয় কমিটি নীতিগতভাবে অনুমোদন দিয়েছে।’

তিনি জানান, প্রাথমিকভাবে সরকারি সাত-আটটি কোভিড হাসপাতালের এই ভ্যাকসিন প্রয়োগ করার কথা রয়েছে।