দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশি নিহত

0
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশি নিহত

বাংলাদেশ প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের হামলায় তানভীর আহমেদ মুকুল নাম এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বল্লভপুর গ্রামে। পরিবারের উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে শোকের মাতম চলছে তানভীরের বাড়িতে। পরিবারের দাবি, সরকারিভাবে যেন দেশে ফিরিয়ে আনা হয় তানভীরকে।

এলাকাবাসী ও স্বজনেরা জানান, পরিবারের স্চ্ছলতা ফিরিয়ে আনতে তানভীর দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানে ব্যবসা করতেন তিনি। বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে তানভীরের ভগ্নিপতির মাধ্যমে তার হত্যার খবর পান পরিবারের সদস্যরা। এরপর থেকেই বাড়িতে চলছে শোকের মাতম।

বাড়িতে শোকের মাতমতানভীরের স্ত্রী উম্মে ফারজানা আক্তার তার স্বামীর লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানান।

বড় ভাই ইকবাল হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে ঘটনা শোনার পর থেকে পরিবারে নাওয়া-খাওয়া বন্ধ। ৯ ভাই-বোনের মধ্যে তানভীর ছিল সবার ছোট। আর ছোট হওয়ার কারণে সে ছিল সবার আদরের। এভাবে তার ভাইকে জীবন দিতে হবে কখনও ভাবেননি। তিনিও ভাইয়ের লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানান।