চান্দিনায় অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ

0
চান্দিনায় অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ

ওসমান গনি: অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পরিবারের মাঝে চেক বিতরণ করেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য মো. জাহাঙ্গীর আলম।
সোমরার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার মহিচাইল বাজারস্থ তার নিজস্ব কার্যালয়ে তিনি এ চেক বিতরণ করেন
এ সময় তিনি জানান- অর্থের অভাবে যেসমস্ত মেধাবী শিক্ষার্থী লেখাপড়া করতে পারে না এমন অসহায় পরিবারের শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহযোগীতায় এগিয়ে এসেছে কুমিল্লা জেলা পরিষদ।এরই অংশ হিসেবে কুমিল্লার চান্দিনা উপজেলার ৬টি পরিবারের মাঝে ৫ হাজার টাকা করে সহায়তা প্রদানের লক্ষ্যে চেক বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম, সাবেক চেয়ারম্যান সামছুল আলম, উপজেলা কৃষকলীগ নেতা রফিকুল ইসলাম লবু, যুবলীগ নেতা মো. জাকির হোসেন প্রমুখ।