বিএনপি মানেই ষড়যন্ত্র আর মিথ্যাচার: কাদের

0
বিএনপি মানেই ষড়যন্ত্র আর মিথ্যাচার: কাদের

বাংলাদেশ প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সংস্কৃতি জনমানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যাচার আর নির্বাচন বিমুখতা।

সোমবার (৯ নভেম্বর) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগ মাইনাস কিংবা প্লাস ফর্মুলায় বিশ্বাসী নয় বলেই বেগম জিয়ার সাজা স্থগিত করে মানবিক ও রাজনৈতিক উদারতার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি মানেই জনগনের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যাচার আর নির্বাচন থেকে দূরে থাকা। বিএনপির কারোও বিরুদ্ধে মামলা থাকলে তা আইনগত ভাবে মোকাবেলা করা তাদেরই দায়িত্ব। আওয়ামী লীগ কোনো প্লাস মাইনাস ফরমুলায় বিশ্বাস করেনা। এ কারণে খালেদা জিয়ার সাজা স্থগিত করে মানবিকতার পরিচয় দিয়েছে।