চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ২, শনাক্ত ২৯

0

ফেরদৌস সিহানুক শান্ত: গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জের ২ জনের মৃত্যু হয়েছে এবং রাজশাহী আরটিপিসিআর ল্যাব থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের ৬৯ জনের নমুনা পরীক্ষায় ২২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ৯ গোমস্তাপুর উপজেলায় ১৩ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১.৮৮ শতাংশ। আর চাঁপাইনবাবগঞ্জে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৮৬ জনের নমুনা পরীক্ষা ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ৪ ও শিবগঞ্জ উপজেলায় ৩ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮.১৩ শতাংশ। মোট গড় সনাক্তের হার ১৮.৭০ শতাংশ। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জের ২ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া গত ২৪ ঘন্টায় আক্রান্ত ব্যক্তিদের উপসর্গ না থাকায় আজ শনিবার সকাল থেকে তার বাড়িতে কোয়ারেন্টাইনের মাধ্যমে চিকিৎসা দেয়া শুরু করা হয়েছে। আর চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ৬২ জন রোগী চিকিৎসা নিচ্ছে।

জেলায় এ পর্যন্ত মোট ৪৬৬৪ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আর ৩৯৩২ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে। মারা গেছে ২০৭ জন।