রংপুরের কাউনিয়ায় গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

0

জয়নাল আবেদীন: রংপুরের কাউনিয়া উপজেলা সদরে গাছ থেকে পড়ে গিয়ে আব্দুল গফফার নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে । রোববার সকালে বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রাম এই দুর্ঘটনা ঘটে।

মৃত আব্দুল গফফার হরিশ্বর গ্রামের নজিবর রহমানের ছেলে। তিনি পেশায় মুদি দোকানি ছিলেন। তার মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে। বালাপাড়া ইউপি সদস্য মন্তাজ আলী এবং কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমুর রহমান বলেন রোববার সকাল ১০টার দিকে আব্দুল গফফার তার নিজ বাড়ির উঠানের মেহগনিগাছের ডাল কাটার জন্য গাছে উঠেন। ডালপালা কাটার পরে নিচে নামার সময় অসাবধানতাবশত তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন এবং ঞ্জান হারিয়ে ফেলেন ।পরে পরিবারের লোকজন তাকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল গফফারকে মৃত ঘোষণা করেন ।