জয়নাল আবেদীন: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচী মোতাবেক বৃহস্পতিবার দুপুর ১২ টায় রংপুরে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে ।
জেলা যুবদলের সভাপতি নাজমুল ইসলাম নাজুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন করে গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্য্যালয়ে এসে উপস্থিত হয়। এরপর যুবদলের মিছিল দলীয় কার্য্যালয় থেকে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ সেখানে বাধা দেয়। এসময় নেতাকর্মীদের সাথে পুলিশের বাকবিতন্ডতা হয়, পরে দলীয় কার্য্যালয়ের মূল ফটকের সামনেই বিক্ষোভ সমাবেশ করে জেলা যুবদলের নেতাকর্মীরা। এসময় জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক এর দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় যুবদল মোঃ কামরুজামান দুলাল সহঃ সেক্রেটারি মোঃ মনোয়ারুল ইসলাম তিতাস কেন্দ্রীয় যুবদল,সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম ঝন্টু বক্তব্য রাখেন।

