রংপুরে দেড়কেজি গাঁজা উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0

জয়নাল আবেদীন: রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ কোতয়ালী থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে নগরির আইডিয়াল মোড়স্থ মমি সেলাইঘর নামক বন্ধ দোকানের সামনে ফাঁকা জায়গা থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য দেড় কেজি শুকনো গাঁজা উদ্ধার সহ মোঃ আজিমুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ।

তাঁর বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার কৃষনন্দবকশী নামক এলাকায় । পুলিশ জানায় দীর্ঘ দিন থেকে আজিমুল গাজা বিক্রি করে আসছিলো । পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীন একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবারই তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে ।