তাহিরপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

0

আহাম্মদ কবির: আপনার অধিকার আপনার দায়িত্ব, দুর্নীতি কে না বলুন এই প্রতিপাদ্য কে সামনে রেখে। সুনামগঞ্জের তাহিরপুরে নানান কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে ২০২১ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস।

বৃহস্পতিবার (০৯ডিসেম্বর)সকাল ১১টায় তাহিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে,উপজেলা প্রশাসনের আয়োজনে,আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে আনুষ্ঠানিক সূচনা করেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবির। এসময় জাতীয় সংগীত পরিবেশন করেন তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষার্থীরা।

আনুষ্ঠানিক সূচনা শেষে দিবসটি উপলক্ষে
বিভিন্ন শ্রেনী -পেশার মানুষের অংশগ্রহণে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবির এর সভাপতিত্বে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন,উপজেলা প্রেসক্লাবে সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ,তাহিরপুর উপজেলা দুনীতি বিরোধী কমিটি সভাপতি গোলাম মোস্তফা,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডা রফিকুল ইসলাম,উপজেলা সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন,তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের পরিবার পরিকল্পনা কমকর্তা জসিম উদ্দিন,তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যাক্ষ ইয়াহিয়া তালুকদার,আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল সরকার,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও যুবলীগ নেতা আবুল কাশেম,আলী হোসেন,বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঘা, বদরুল ইসলাম,উপজেলা সাবেক ছাত্র লীগের সভাপতি রফিকুল ইসলাম,সাবেক ছাত্রলীগের সভাপতি আবুল বাসার প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী,স্কাউটদলসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান ব্যক্তিগন উপস্থিত ছিলেন।