বাংলাদেশ প্রতিবেদক: সিরাজগঞ্জের তাড়াশে এক নারীর ঘর থেকে অপত্তিকর অবস্থায় মহারম আলী (৩৫) নামের আওয়ামী লীগ নেতাকে আটক করেছেন স্থানীয় এলাকাবাসী। সৌদী প্রবাস ফেরত ওই নারীর সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল তার। পরে উভয় পক্ষের সম্মতিতে ওই নেতার সাঘে ওই প্রবাসী নারীর বিয়ে পড়িয়ে দেয়া হয়।
ঘটনাটি ঘটেছে উপজেলার নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামে। মহররম আলী নওগাঁ ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মহরম আলীর সাথে একই গ্রামের প্রবাস ফেরৎ নারীর দীর্ঘদিন ধরে পরকীয়া চলে আসছিল। কিছুদিনে আগে ওই প্রবাসী নারী বিদেশ থেকে বাড়িতে ফিরে আসেন। বাড়িতে আসার পর থেকেই মহরম আলী ওই নারীর কাছে গোপনে যাতায়াত শুরু করে।
বৃহস্পতিবার রাতে মহররম আলী ওই নারীর সাথে রাত্রি যাপন করতে গেলে বাড়ির লোকজন টের পায়। পরে বাড়ির লোকজন প্রতিবেশীদের ও গ্রাম্য প্রধানদের খবর দেন। এ সময় গ্রামের লোকজন গিয়ে ওই নারীর ঘরে মহররমকে আটকিয়ে রাখেন। পরে শুক্রবার ভোর রাত ৩টার দিকে তাদের দু’জনের উভয়পক্ষের অভিভাবকদের সম্মতিতে বিবাহবন্ধনে আবদ্ধ করা হয়।
এ বিষয়ে নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকার বলেন, স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি শুনেছি। এ নিয়ে দলীয় ফোরামে আলোচনা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় হবে।

