রংপুরে ২ কেজি শুকনো গাঁজা উদ্ধারসহ ২ মাদক কারবারি গ্রেফতার

0

জয়নাল আবেদীন: রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ২ কেজি শুকনো গাঁজা উদ্ধারসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ।

পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে রংপুর কোতয়ালী থানাধীন চেকপোষ্ট মাইক্রোস্ট্যান্ড থেকে ৫০ গজ দক্ষিণে মহাসড়কের পূর্ব পার্শ্বে ফাঁকা জায়গায় নেশা জাতীয় মাদকদ্রব্য ২ কেজি শুকনা গাঁজা উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয় । গ্রেফতারকৃতরা হলেন লালমনিরহাট কুলাঘাট এলাকার রিয়াজুল ইসলামের ছেলে রুবেল ইসলাম এবং লালমনিরহাট সদরের নজরুল টারী এলাকার ছামেদ আলীর ছেলে মোঃ আরিফ হোসেন পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ এর অধীন একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবারই তাদের রংপুরের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে ।পুলিশ অঅরো জানায় রংপুর মহানগরী এলাকার সকল ধরণের অপরাধ নিয়ন্ত্রণে রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।