চিত্রনায়িকা শিমু হত্যা: স্বামী ও গাড়ি চালককে নিয়ে অভিযানে র‌্যাব-পুলিশ

0

বাংলাদেশ প্রতিবেদক: চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দি লাশ উদ্ধারের পর তার স্বামী নোবেল ও গাড়ি চালক ফরহাদকে আটক করে পুলিশে দেয় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এর আগে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের কাছ থেকে একটি ‘রক্তমাখা প্রাইভেটকার’ উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাদের নিয়ে অভিযানে পরিচালনা করছে র‌্যাব ও পুলিশ।

মঙ্গলবার সকালে কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক দু’জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার কেরানীগঞ্জ থেকে চলচ্চিত্র অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। বর্তমানে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) তার লাশ রয়েছে। সেখানেই শিমুর স্বামী ও গাড়িচালক ফরহাদ গেলে তাদের আটক করে র‌্যাব।

র‌্যাবের একটি সূত্র জানিয়েছে, গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ করলে র‌্যাবের কাছে সে কিছু তথ্য দেয়। তাদের দেয়া তথ্যানুযায়ী এখন অভিযানে রয়েছে র‌্যাব। স্বামী নোবেলের প্রাইভেটকারের ব্যাকডালায় রক্ত দেখা গেছে। প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।

এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, তবে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

গত রোববার (১৬ জানুয়ারি) কলাবাগানের বাসা থেকে নিখোঁজ হন শিমু। এই ঘটনায় কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর দিন শিমুর বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ