দুর্গাপুরে শিক্ষার্থীকে উত্যক্তে বাঁধা দেয়ায় চাচার ওপর হামলা

0

হুমায়ুন কবির: নেত্রকোনার দুর্গাপুরে নবম শ্রেণীর শিক্ষার্থীকে উত্যক্ত করায় বাঁধা দিলে চাচার ওপর হামলার অভিযোগে থানায় মামলা দায়ের। হামলায় আহতের পিতা বাবুল মিয়া বাদী হয়ে উত্যক্তকারী বখাটে ইকবাল হোসেনকে প্রধান আসামী করে ৪ জনের নাম উল্লেখ সহ ৯ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগটি শুক্রবার আমলে নেয় পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দূর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে (১৪) স্কুলে যাওয়া আসার পথে প্রায় সময় উত্যক্ত করতো অটোচালক ইকবাল হোসেন (১৯) শুধু তাই নয় একই ইউনিয়নের আগার পাড়া গ্রামের আব্দুল আলীর বখাটে পুত্র ইকবাল শিক্ষার্থীর বাবার ফোনে প্রায়ই ফোন করে বিরক্ত করে আসছিল।

এই বিরক্ত করার বিয়য়টি নিয়ে ইকবালের সাথে শিক্ষার্থীর চাচা এইচ এসসি পরীক্ষার্থী শাহ পরানের মোবাইল ফোনে কথা হয়।
এই কথা বলাকে কেন্দ্র করে গত ১৯ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় বাজারের ইসলাম উদ্দিনের দোকানে বসা অবস্থায় চাচার ওপর অতর্কিতে এলোপাতারি হামলা চালায় ইকবাল, দোকান মালিকের ছেলে মোবারকসহ সহযোগীরা।

এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত হয় অবস্থায় শাহ পরানকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এই ঘটনায় ইকবাল সহ আগার গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র মোবারক, রমজান আলী সহ নয় জনকে অসামী করে আহতের পিতা বাবুল মিয়া বাদী হয়ে ওই দিনই দূর্গাপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
প্রাথমিক তদন্তের পর গত (২২ ফেব্রুয়ারী) শুক্রবার রাতে ওই মামলাটি রেকর্ড করে পুলিশ।
এ বিষয়ে দুর্গাপুর থানার দায়িত্বপ্রাপ্ত সেকেন্ড অফিসার মোঃ মাহবুবুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে দুর্গাপুর থানায় গত শুক্রবার একটি মামলা হয়েছে যার নম্বর ১৬