সুন্দরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়

0

বক্কর সিদ্দিক: গাইবান্ধার সুন্দরগঞ্জের সার্বিক উন্নয়নকল্পে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন- ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি। শনিবার রাতে জাতীয় পার্টির উপজেলা কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময়কালে উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি তার সময়ের উন্নয়নমূলক কর্মকান্ড ও ভবিষ্যতে সমাধান ত্বরান্বিত করতে এ উপজেলায় বিরাজমান নানামূখী সমস্যা, সম্ভাবনা বিষয়ে সংবাদ পরিবেশন করার আহ্বান জানান। তিনি বলেন, এলাকার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসময় তিনি সুন্দরগঞ্জকে সুন্দর রূপে সাজানোর প্রতিশ্রুতিসহ সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। মতবিনিময়কালে তাঁর সঙ্গে ছিলেন, উপজেলা জাপার সিনিয়র সহ-সভাপতি আনছার আলী সরদার, সহ-সভাপতি আহসান হাবিব খোকন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, পৌর জাপার সভাপতি- আব্দুর রশিদ ডাবলু, জাতীয় মহিলা পার্টি নেতা হোসনে আরা বিউটিসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।