রামগঞ্জে ভিজিডির চাল আত্মসাতের অভিযোগে ছাত্রলীগের কমিটি বাতিল

0
ছাত্রলীগ নেতা হারুন মিজি

মো: রবিউল ইসলাম: লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে দরিদ্র নারীর নামে বরাদ্ধকৃত ভিজিডি কর্মসূচির ২৪০ কেজি চাল আত্মসাতের অভিযোগে ২ নং নোঁয়াগাও ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বাতিল করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক ১লা এপ্রিল (সোমবার) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। জানা যায়, চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারী মাসে ভিজিডি কর্মসূচির আওতায় উপকারভোগী কয়েকজন নারীর নামে বরাদ্ধকৃত চাউল উত্তোলন করে আত্বসাতের অভিযোগ উঠেছে ২নং নোঁয়াগাও ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ছাত্রলীগ নেতা হারুন মিজির বিরুদ্ধে । এ ঘটনায় জরিনা বেগম সহ কয়েজন ভূক্তভোগী নারী ২৫ মার্চ লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য, দুদক নোয়াখালী অঞ্চল, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ছাত্রলীগ নেতাদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। ছাত্রলীগ নেতা হারুন মিজি বলেন, চাউল আত্মসাতের ঘটনা সঠিক নয়- ছাত্রলীগের দুইগ্রুপের অভ্যন্তরীন বিরোধকে কেন্দ্র করে কমিটি বিলুপ্ত করা হয়েছে। রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদী হাছান শুভ বলেন, ছাত্রলীগের দলীয় শৃঙ্খলা ও ঘটনতন্ত্র বিরোধী কাজ করায় এবং দরিদ্রদের চাল আতœসাতের ঘটনায় কমিতি বাতিল করা হয়েছে।