পাবনায় স্কুলছাত্রীকে ধর্ষণ, কলেজ ছাত্র আটক

0

কামাল সিদ্দিকী: পাবনার সুজানগর উপজেলার আমিনপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলেজ এক ছাত্রকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে আটক করা হয়। এর আগে মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে ধর্ষণের ঘটনা ঘটে। আটক কলেজ ছাত্র অনিক হাসান জয় (১৯) সুজানগর উপজেলার বোয়ালিয়া গ্রামের আব্দুল মমিনের ছেলে। আমিনপুর থানার পরিদর্শক (তদন্ত) এস এম মঈনুদ্দিন জানান, কলেজ ছাত্র অনিক সোনাতলা গ্রামে মামার বাড়িতে থেকে লেখাপড়া করে। সে এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছে। তার কাছে কম্পিটার আছে এবং মোবাইল মেরামত করতে পারে। এ কারণে একই গ্রামের দশম শ্রেণীর এক ছাত্রী অনিকের কাছে একদিন মোবাইল মেরামত করে এবং গান তুলে নেয় মেমোরি কার্ডে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে মোবাইলে নতুন গান তুলে দেয়ার কথা বলে ওই ছাত্রীকে তাদের বাড়িতে ডেকে নিয়ে অনিক ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হওয়ার পর এ ঘটনা আপোষ মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয় স্থানীয় প্রভাবশালীরা। পরে বুধবার (২৪ এপ্রিল) দুপুরে ওই স্কুল ছাত্রী ও তার মা আমিনপুর থানায় গিয়ে ঘটনা জানায়। এরপর পুলিশ অভিযান চালিয়ে পরীক্ষা শেষে অনিক হাসান জয়কে আটক করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা সুত্র জানায়।