সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ রোববার আলাদা দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন ও সড়ক পথ উদ্বোধন করা হয়েছে। জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হয়ে এর উদ্বোধন করেন। বেলা সাড়ে এগারোটায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় প্রায় ২ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে রাজমান ডিগ্রী কলেজের চারতলা নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়। এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিতত্ব করেন এ্যাড. মারুফ বিন হাবিব। প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন-স্থানীয় জাতীয় সংসদ সদসঐ তানভীর ইমাম। আরো বক্তব্য রাখেন-পৌর মেয়র এস.এম. নজরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দেওয়ান কউসিক আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না প্রমুখ। এর আগে প্রায় ৩৬ লাখ টাকা ব্যয়ে চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উর্দ্ধমুখী দোতলা ভবন এবং প্রায় ৪ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে উল্লাপাড়া-গয়হাট্রা জিসি সড়ক উদ্বোধন করা হয়েছে । স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের আওতায় ৫ দশমিক ১শ ১৬ মিটার দীর্ঘ গয়হাট্টা জিসি সড়ক প্রস্থকরণ ও পুনর্বাসন প্রকল্পে ১২ ফুট থেকে ১৬ ফুট চওড়া করা হয়। এ উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, এ্যাড. মারুফ বিন হাবিব, পৌর মেয়র এস.এম. নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম প্রমুখ।

