লক্ষ্মীপুরে গরীব ও দুস্থদের মাঝে অনুদানের চেক বিতরন

0
লক্ষ্মীপুরে গরীব ও দুস্থদের মাঝে অনুদানের চেক বিতরন

মো: রবিউল ইসলাম: সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং লক্ষ্মীপুর সদর আসনের এমপি একে এম শাহজাহান কামাল তার ঐচ্ছিক ফান্ড থেকে অসহায়, গরীব ও দুস্থদের মাঝে বিতরনী চেক বিতরনী অনুষ্ঠান আজ সোমবার (১৫ জুলাই) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একে এম শাহজাহান কামাল এমপি। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদা আক্তার। উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, জেলা শ্রমিকলীগের সভাপতি মামুনুর রশিদ, এমপির এপিএস বায়োজিদ ভৃঁইয়া, ফাহিম কামাল চৌধুরী উপল প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ লক্ষ্মীপুর সদর-৩ আসনের ৮৭ জনের মাঝে মোট ২ লাখ ৩৭ হাজার টাকা তুলে দেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে একে এম শাহজাহান কামাল এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে । লক্ষ্মীপুরে কোন দপ্তরে কিংবা কোন রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি যেন দূর্নীতির থাকলে জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবেনা। এ ছাড়া কে যেন টেন্ডার বাণিজ্য না করতে সে দিকে লক্ষ্য সর্তক থাকার জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। এ ছাড়া ক্ষমতায় প্রভান দেখিয়ে দলীয় কেউ যেন চাঁদাবাজি করতে না পারে সেই জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারী উচ্চারণ করেন তিনি।