উল্লাপাড়ায় ১৪টি ইউনিয়নে ১৭শ কৃষকের কাছ থেকে দ্বিতীয় ধাপে ইরি-বোরো ধান ক্রয়

0
উল্লাপাড়ায় ১৪টি ইউনিয়নে ১৭শ কৃষকের কাছ থেকে দ্বিতীয় ধাপে ইরি-বোরো ধান ক্রয়

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ সোমবার দ্বিতীয় ধাপে সরাসরি মাঠ পর্যায়ে একযোগে ১৪টি ইউনিয়নের কৃষকদের কাছ থেকে সরকারি ভাবে ইরি-বোরো ধান ক্রয় সংগ্রহ করা হয়েছে। গোটা উপজেলার মোট ১৭শ জন কৃষকের কাছ থেকে এ ধান ক্রয় সংগ্রহ এবং উপজেলা প্রশাসন থেকে দ্বিতীয় ধাপের ধান ক্রয় সংগ্রহ সমাপ্তি ঘোষনা করা হয়েছে। উল্লাপাড়া উপজেলায় দ্বিতীয় ধাপে মোট ১ হাজার ৭শ ১১ মেট্টিক টন ইরি-বোরো ধান ক্রয় সংগ্রহ লক্ষ্যমাত্রা নির্ধারন ও প্রতিকেজি ধানের মূল্য ২৬ টাকা। প্রতিটি ইউনিয়নে ১জন ট্যাগ অফিসার, দু’জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সদস্যদের উপস্থিতিতে কার্ডধারী প্রকৃত কৃষক যাচাই বাছাই করে তাদের কাছ থেকে ধান ক্রয় সংগ্রহ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আরিফুজ্জামান জানান, জাতীয় সংসদ সদস্য তানভীর ইমামের দিকনির্দেশনা মোতাবেক উপজেলা ধান চাল ক্রয় সংগ্রহ কমিটির বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক আজ সোমবার একযোগে সরাসরি মাঠ পর্যায় থেকে প্রকৃত কৃষকদের কাছ থেকেই এবারের মৌসুমে দ্বিতীয় ধাপে এ ধান ক্রয় সংগ্রহ করা হয়।