এবার ডেঙ্গুতে মারা গেলেন অতিরিক্ত আইজিপির স্ত্রী

0
এবার ডেঙ্গুতে মারা গেলেন অতিরিক্ত আইজিপির স্ত্রী

কাগজ প্রতিনিধি: এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন পুলিশের অতিরিক্ত মহাপরির্দশক মো. শাহাব উদ্দীন কোরেশীর স্ত্রী মিসেস সৈয়দা আক্তার। আজ রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা।
এদিকে, স্কয়ার হাসপাতাল সূত্রে জানা গেছে, ‘অতিরিক্ত আইজিপির স্ত্রী গতকাল শনিবার হাসপাতালের জরুরি বিভাগের মাধ্যমে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা গেছেন তিনি। ’