অতুল পাল: বাউফলে হোসেন মল্লিক (৭) নামের এক শিশু বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। আজ শনিবার সকাল সারে ৯ টা দিকে পৌর শহরের কাগুজীরপুল এলাকায় এই ঘটনা ঘটেছে। এলাকাবাসীরা জানিয়েছেন, হোসেন মল্লিকের চাচা আলী মল্লিক তার বসত ঘর থেকে বিদ্যুতের সাইড লাইন দিয়ে পার্শ্ববর্তী বাসস্ট্যান্ডের কাছে একটি টিনসেড ঘর ভাড়া দিয়েছিলেন। ওই ঘরটিতে বাস গাড়ীর চালক ও হেলপাররা রাত্রিযাপন করতেন। অসাবধানতাবশতঃ ওই ঘরের টিনের সাথে বিদ্যুতের তার লেগে থাকে। শিশু হোসেন তার বন্ধুদের নিয়ে ওই ঘরের পাশে খেলতে গিয়ে টিনের সাথে সংষ্পর্ষ হলে সাথে সাথে সে মারা যায়। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎস্যক হোসেনকে মৃত্যু ঘোষণা করেন। মৃত হোসেন মল্লিক পৌর শহরের ইসলামী নূরানী হাফেজিয়া মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্র ও পান ব্যবসায়ি ইদ্রিস মল্লিকের দ্বিতীয় সন্তান। এঘটনায় এলাকায় শোকের মাতম নেমে এসেছে।

