আব্দুদ দাইন: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. শামসুল হক টুকু এমপি বলেন, প্রাকৃতিক দুর্যোগ ডেঙ্গু সমস্যা সমাধানে জনগনের সম্পৃক্ততা জরুরী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ থেকে দেশের মাটিতে পা দিয়েই ডেঙ্গুর উৎসস্থল ধবংশের নির্দেশনা দিয়েছেন। এটি এখন একটি জাতীয় সমস্যা। এই সমস্যা সমাধানে সমাজের সর্বস্তরের জনগনকে একযোগে কাজ করতে হবে। এ জন্য জনতাকে অবশ্যই চেতনা সমৃদ্ধ হতে হবে। সরকার দ্রুততম সময়ের মধ্যে জনগনকে ডেঙ্গুর হাত থেকে রক্ষা করতে চায়। শনিবার পাবনার সাঁথিয়ায় উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত“ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে সর্বস্তরের জন প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম, মহিলা ভাইসচেয়াম্যান সেলিমা সুলতানা শিলা, অফিসার ইনচার্জ(ওসি) জাহাঙ্গীর হোসেন, আ’লীগ নেতা হাসান আলী খান, আলহাজ্ব রবিউল করিম হিরু, অধ্যাপক আব্দুদ দাইন সরকার, প্রেসক্লাবের সাবেক সম্পাদক মানিক মিয়া রানা, আবুল কাশেম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মেম্বর,শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সুশিল সমাজের প্রতিনিধিগন।

