সাঁথিয়ায় যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
সাঁথিয়ায় যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়ায় যুবলীগের উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠ বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করা হয়। সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ করে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বেলা সাড়ে ১০টায় দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মুক্তমঞ্চে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এ্যাড. শামসুল হক এমপি’র ছেলে ব্যারিষ্টার আসিফ সামস রঞ্জন কেক কাটেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহসভাপতি হাসান আলী খান, আলহাজ্ব রবিউল করিম হিরু, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বাচ্চু, যুবলীগের সাবেক আহবায়ক রফিকুল ইসলাম ভিপি, নবনিবাচিত উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান উকিল, যুবলীগ নেতা ও উপজেলা ভাইসচেয়ারম্যান সোহেল রানা খোকনসহ যুবলীগ নেতৃবৃন্দ। পরে উপজেলা পরিষদ টেনিস মাঠ চত্বরে রক্তদান কর্মসূচী ও দলীয় কার্যালয়ে বৃক্ষ রোপনের উদ্বোধন করেন ব্যারিষ্টার আসিফ রঞ্জন।