ফুফুর বিয়ের দাওয়াত খাওয়া হলো না শিশু রনি’র, মাইক্রোবাস চাপায় মর্মান্তিক মৃত্যু

0
ফুফুর বিয়ের দাওয়াত খাওয়া হলো না শিশু রনি’র, মাইক্রোবাস চাপায় মর্মান্তিক মৃত্যু

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরে কনের যাত্রীবাহী মাইক্রোবাস চাপায় চার বছরের রনি নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের জব্বারমাষ্টারহাট নামক এলাকায় বরের বাড়ীর সামনে এ ঘটনা ঘটে। নিহত শিশুটিকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহত শিশুটি লক্ষ্মীপুর পৌর শহরের ইটের পুল এলাকার অটোচালক জাকির হোসেনের ছেলে এবং একই এলাকার একটি মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী। এঘটনায় বিয়ের আনন্দের পরিবর্তে শোকের মাতম চলছে পরিবারটিতে। নিহত শিশুটির বাবা জাকির হোসেন ও জেঠী নাজমুন নাহার জানায়, দুপুরে শিশুটি স্বজনদের সাথে ফুফুর বিয়ের দাওয়াতে বরের বাড়ীতে যায়। এসময় গাড়ী থেকে নেমে সে রাস্তার পাশে দাঁড়ায়। অসাবধানতাবশতঃ গাড়ীর চালক গাড়ী পিছনে নিতে গিয়ে শিশুটি চাপা পড়ে। এদিকে গুরুতর আহতবস্থায় শিশুটিকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।