মহিনুল ইসলাম সুজন: নীলফামারীর সৈয়দপুরে একটি তেলবাহী ট্যাংলড়ির ধাক্কায় রিক্সাভ্যানের ৬ যাত্রীর মধ্যে ফেন্সি(৩৫) নামে এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত ৫ যাত্রীর মধ্যে শিশু মাহী ও বীথিকে সৈয়দপুর ১০০ শয্যা এবং গুরুতর ৩ জন মধ্যে নিহত ফেন্সির স্বামী আবু মুসা(৪০) অপর আহত ভ্যান চালক মহসিন(৩৩) ও দীপ্তি দেবনাথ(৩০)কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।নিহত ফেন্সি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হাবড়া গ্রামের আবু মুসার স্ত্রী।মঙ্গলবার(২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়কের চৌমোহনী বাজারে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। এ সময় এলাকাবাসী দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখলে সৈয়দপুর ও পার্বতীপুর থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এলাকাবাসী জানায়, নিহত ও আহতরা চার্জার ভ্যান যোগে সৈয়দপুর হতে পার্বতীপুর যাচ্ছিল। বিপরিত দিক থেকে আসা মেঘনা পেট্রোলিয়ামের (রংপুর ঢ-০১-০০০১)নম্বরের একটি ট্যাংলড়ি সৈয়দপুরের চৌমোহনি এলাকার এক পথচারীকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী চার্জর ভ্যানে ধাক্কা দেয়। এ সময় নিয়ন্ত্রন হারিয়ে ট্যাংলড়িটি সড়কে উল্টে যায়। ভ্যানযাত্রী গৃহবধু ফেন্সি ঘটনা স্থলেই মারা যায়। পরে সৈয়দপুর ফায়ার সার্ভিসের সদস্যরা সকল আহতদের উদ্ধার করে ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করলে মহসিন, মুসা ও দীপ্তির অবস্থার অবনতি হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত।

