কেশবপুরে ৩৬ টাকা দরে সরকারীভাবে চাল সংগ্রহের উদ্বোধন

0
কেশবপুরে ৩৬ টাকা দরে সরকারীভাবে চাল সংগ্রহের উদ্বোধন

জি এম মিন্টু: যশোরের কেশবপুরে ৩৬ টাকা দরে সরকারীভাবে চাউল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কেশবপুর খাদ্যগুদাম চত্তরে যশোর জেলা ভারপ্রাপ্ত খাদ্যকর্মকর্তা মোঃ লেয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান এই চাউল সংগ্রগের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান ও বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান পলাশ মল্লিক,চালকল মালিক সমিতির সভাপতি অহিদুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মোছাঃ লাইলা আফরোজ, খাদ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলাম, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খাঁন, কেশবপুর নিউজক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম.এ রহমান,সাধারন সম্পাদক রুস্তম আলী, সাংবাদিক এস.আর সাঈদ ও আক্তার হোসেন প্রমুখ।
আগামী ২৮ ফেব্রয়ারী পর্যন্ত ৩৬ টাকা দরে ৩৬৩ মেঃ টঃ চাউল সংগ্রহের কাজ চলবে বলে খাদ্যগুদাম অফিস সূত্রে জানা গেছে।