মান্দায় ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

0
মান্দায় ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

বাংলাদেশ প্রতিবেদক: নওগাঁর মান্দায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী মারা গেছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রফিকুল (৩৮), জয়নুল (৩৯) ও হাসেন আলী (৩৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে নওগাঁ থেকে রাজশাহীগামী একটি ট্রাক ফেরিঘাট নামক স্থানে সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা যাত্রীদের মধ্য ৫ জন গুরুতর আহত হন। তাদের মধ্যে ৪ জনকে মান্দা সদর হাসপাতালে নেয়া হলে দু’জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে আরেকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, নিহতদের স্বজনদের খবর দেয়া হয়েছে। দু’জনের বাড়ি মান্দা ও অপরজনের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। উদ্ধার করা হয়েছে দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশাটি।তবে ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেছেন।