টাঙ্গাইলে ২০৮ বোতল ফেন্সিডিলসহ এক নারী আটক

0
টাঙ্গাইলে ২০৮ বোতল ফেন্সিডিলসহ এক নারী আটক

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের কালিহাতীতে ২০৮ বোতল ফেন্সিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ।
মঙ্গলবার মধ্যরাতে দিকে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের কুশাবেনু এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ওই নারী গোহালিয়াবাড়ী ইউনিয়নের কুশাবেনু গ্রামের হামিদ শেখের স্ত্রী নাছিমা বেগম (৫৫)।
কালিহাতী থানার এসআই মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুশাবেনু এলাকায় অভিযান চালিয়ে নাছিমা বেগম নামের এক ফেন্সিডিল ব্যবসায়ীকে ২০৮ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয় এবং আরেকজন দৌড়ে পালিয়ে যায়। পরে
নাছিমা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে টাঙ্গাইল বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে। আরো জানাযায়, নাছিমা দীর্ঘদিন ধরে কুশাবেনু এলাকায় ফেন্সিডিলের ব্যবসা করে আসছিল।