টাঙ্গাইলে সিমেন্টবোঝাই ট্রাক উল্টে ৬ জন নিহত

0
টাঙ্গাইলে সিমেন্টবোঝাই ট্রাক উল্টে ৬ জন নিহত

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কান্দিলা এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে এক নারীসহ ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো এগারো জন।
আজ শনিবার (২৮ মার্চ) সকালে টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়ার চামরুল ইউনিয়নের বিড়ুঞ্জ গ্রামের আলেক (৪৫) ও টাঙ্গাইলের গোপালপুরের জুলহাস (৫০)। অপর ৪ জনের পরিচয় এখনো পাওয়া যাযনি।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. কামাল হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক মহাসড়কের কান্দিলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের উপর উঠিয়ে দিলে ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়। নিহতদের মধ্যে একজন নারী ও চারজন পুরুষ রয়েছে। নিহতদেরকে টাঙ্গাইল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত ১১ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। জানা যায়, সকলেই করোনার ঝুঁকি নিয়ে ট্রাকে করে বাড়ি ফিরছিলো।