রাজারহাটে দুস্থ ও গর্ভবতী মায়েদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

0
রাজারহাটে দুস্থ ও গর্ভবতী মায়েদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

এ.এস.লিমন: কুড়িগ্রামের রাজারহাটে “খাদ্যের কথা ভাবলে-পুষ্টির কথা ভাবুনথ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২০ উদযাপন করা হয়েছে।

(২৩-২৯ এপ্রিল) জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে রাজারহাট উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ শাহীনুর রহমান সরদার এর সভাপতিত্বে বুধবার (২৯ এপ্রিল) সকালে রাজারহাট উপজেলার ৭টি ইউনিয়নে দুস্থ ও গর্ভবতী মায়েদের মধ্যে খাদ্যসামগ্ৰী ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।

বিতরণী অনুষ্ঠানের উদ্বােধন করেন- রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোহাঃ যোবায়ের হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন-রাজারহাট উপজেলার ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ডাঃ মাশরুরুল হক, মেডিকেল অফিসার ডাঃ নুরনবী আনছারীসহ উপজেলার স্বাস্য কমপ্লেক্সের সকল চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ।