জয়পুরহাটে ঔষধ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

0
জয়পুরহাটে ঔষধ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

শফিকুল ইসলাম: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দাশড়া সরাইল গ্রামে আনোয়ার হোসেন শামিম (৪০) নামের এক ঔষধ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১১ টায় উপজেলার দাশড়া সড়াইল হত্যাকান্ডের এ ঘটনা ঘটেছে। নিহত ব্যবসায়ী ক্ষেতলাল উপজেলার সরাইল গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, স্থানীয় মুনঝার বাজারে ওষুধের দোকান বন্ধ করে রাতে বাড়ি ফিরছিলেন ঔষুধ ব্যবসায়ী শামীম। পথিমধ্যে দুর্বৃত্তরা তার গলায়, বাম পাজরে এবং ডান হাতের কবজি ধারালো অস্ত্র দিয়ে কেটে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শামীমকে হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়। নিহত শামীমের স্ত্রী সোনিয়া বেগম বলেন, আমার স্বামী কিংবা আমাদের পরিবারের সদস্যদের সঙ্গে কারো কোনো ধরনের শত্রুতা নেই। অথচ কে বা কারা কি কারণে তাকে হত্যা করলো। আমরা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান রেজা জানান, আনোয়ার হোসেন শামিম শুক্রবার রাতে স্থানীয় মনঝার বাজারের তার নিজস্ব ঔষধের দোকান থেকে বাড়ি ফিরছিলেন। রাত ১১টার দিকে দুর্বৃত্তরা বাড়ির অদুরে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ রাতেই তার মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ক্ষেতলাল থানায় মামলা করা হয়েছে।