উপজেলা প্রশাসনের দেয়া হুইলচেয়ার পেয়ে সাঁথিয়ার প্রতিবন্ধী সোলায়মান বেজায় খুশী

0
পাবনার সাঁথিয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক শারিরীক প্রতিবন্ধীকে হুইলেেচয়ার প্রদান করা হয়।

আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়ায় উপজেলা প্রশাসনের দেয়া হুইলচেয়ার পয়ে বেজায় খুশী শারিরীক প্রতিবন্ধী সোলায়মান(৪৫)। সোলায়মানের বাড়ি উপজেলার আর/আতাইকুলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে। উপজেলা গেটের সামনে হুইলচেয়ারে বসা সোলায়মান তার তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, এতদিন বাড়ির মধ্যে বন্দী জীবন কাটাতে হয়েছে। যা ছিল খুবই অসহনীয় দুর্বিসহ। আজ নিজেকে মুক্ত পাখির মত স্বাধীন মনে হচ্ছে। এখন ইচ্ছামত এপাড়া ওপাড়া বেড়াতে পারব। আমি উপজেলা চেয়ারম্যান ও ইউএনও স্যারের জন্য প্রাণ ভরে দোয়া করছি। বুধবার বিকেলে শারিরীক প্রতিবন্ধী সোলায়মানকে সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার ও উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ হুইলচেয়ার প্রদান করেন। উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির