মাস্ক না পড়ায় লক্ষ্মীপুরে ১৩ ব্যাক্তিকে অর্থদণ্ড

0
মাস্ক না পড়ায় লক্ষ্মীপুরে ১৩ ব্যাক্তিকে অর্থদণ্ড

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরে করোনাভাইরাস প্রতিরোধে ‘নো মাস্ক, নো সার্ভিস’ ‘মাস্ক পরুন, সেবা নিন’ শীর্ষক প্রচারণা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৩ ব্যাক্তিকে অর্থদণ্ড করা হয়েছে। পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনাও করা হয়।

বুধবার বিকেলে (১৮ নভেম্বর) শহরের ঝুমুর সিনেমা হল এলাকাসহ বিভিন্নস্থানে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার বনি আমিন এ কার্যক্রম পরিচালনা করেন। অভিযানে ১৩ ব্যাক্তিকে একশ টাকা করে এক হাজার তিনশ টাকা অর্থদণ্ড করা হয়।

সহকারী কমিশনার বনি আমিন সাংবাদিকদের বলেন, করোনাভাইরাসের সংক্রমণ কমাতে জনগনকে মাস্ক পরায় অভ্যস্ত করতে ও স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে লক্ষ্মীপুর শহরের বিভিন্নস্থানে অভিযান চালানো হয়। এ সময় মাস্ক পরিহিত ছাড়া চলাচল করায় পথচারীসহ ১৩ জনকে অর্থদণ্ড করা হয়। করোনাভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জেলা প্রশাসনের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।