এনায়েতপুর দরবারের খাদেম শামচু সরকারের ইন্তেকাল

0

মারুফা মির্জা: উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল সিরাজগঞ্জের চৌহালী উপজেলার শাহ সুফী হযরত খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ) এর পাক দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন পীর হযরত খাজা কামাল উদ্দিন নুহু মিয়ার শ্বশুর ও এনায়েতপুর গ্রামের নিজাম উদ্দিন সরকারের বড় ছেলে দরবারের অন্যতম খাদেম বিশিষ্ট সমাজ-সেবক শামচুল হক (সামচু সরকার) (৯৭) রোববার ভোর রাতে নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে….রাজিউন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ আছর এনায়েতপুর পাক দরবার শরীফে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শিশু কাল থেকে এনায়েতপুর পাক দরবারে খাদেম হিসেবে ইসলামের শান্তির বাণী প্রসারে নিয়োজিত ছিলেন শামচু সরকার। তবে জীবনের শেষ বেলায় এসে তিনি নানা রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে দরবার শরীফ কর্তৃপক্ষ ও খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল, বিশ্ববিদ্যালয় পরিচালনা পরিষদের পরিচালক মোহাম্মদ ইউসুফ গভীর শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।