কালিহাতীতে নতুন করে করোনায় আক্রান্ত ২১

0

আবুল কালাম আজাদ : টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত ২১ জন।আক্রান্তের হার ৫২.৫০। উপজেলায় মোট করোনা ভাইরাসে ৫০৯ জন আক্রান্ত,এর মধ্যে ৫০৪ সুস্থ্য ও ৪ জনের মৃত্যু হয়েছে।এর মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপালে চিকিৎসাধীন রয়েছে ১ জন। শনিবার দুপুওে কালিহাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.উম্মে রুমান জানান, গত বৃহস্পতিবার কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৪ জন,টাঙ্গাইল জেনারেল হাসপাতাওে ৬ জন সহ মোট ৪০ জনের নমুনা পরীক্ষায় ২১ জন আক্রান্ত হয়েছে।আক্রান্তের হার ৫২.৫০ শতাংশ।এর মধ্যে ১৪ টি এন্টিজেন ,৭ টি আরটিপিসিআর টেস্টে পজেটিভ আসে। এ সময় তিনি আরোও বলেন সকল কে মাস্ক ব্যবহার করা এবং হাত ধোয়াসহ সরকারী বিধি মেনে চলার আহবান জানান।তিনি বলেন উপস্বর্গ থাকলে হাসপাতালে না এসে জরুরী ০১৭৩০৩২৪৫৬৫ নম্বরে সেবা গ্রহনের অনুরোধ জানান।উপস্বর্গ থাকলে অবশ্যই করোনা পরীক্ষা করুন।