কলাপাড়ায় মোটরসাইকেল থামিয়ে দুই যুবককে কুপিয়ে জখম

0

এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে চলন্ত মোটরসাইকেল থামিয়ে দুই যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। ১৫ আগস্ট রবিবার বেলা ১১ টার দিকে উপজেলার টিয়াখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে ।

আহত দু’যুবক কে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে । এরা হলো মো.রাকিব (১৯) ও মো.ইয়াকুব (২৪) । এদের মধ্যে মো.ইয়াকুব’র বাম হাতের তিনটি আঙ্গুল বিচ্ছিন্ন করে ফেলা হয় । তার অবস্থার উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। এদের দু’জনের বাড়ী উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিব এবং ইয়াকুব মোটর সাইকেল যোগে কলাপাড়া পৌরশহর থেকে বাড়ী ফিরছিল । পথিমধ্যে টিয়াখালী বাজার এলাকায় পূর্বপরিকল্পনা অনুযায়ী ওৎ পেতে থাকা খোকন প্যাদার নেতৃত্বে ৭/৮ জনের একদল সন্ত্রাসীরা তাদের মোটর সাইকেলের গতিরোধ করে নামিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে । কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো.মোস্তাফিজুর রহমান জানান, পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে কেউ কোন অভিযোগ দেয়নি।