মুলাদী ও হিজলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

0

বাংলাদেশ প্রতিবেদক: মুলাদীতে পানিতে ডুবে হোসাইন নামের সাড়ে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকাল ৫টার দিকে পৌরসভার চরডিক্রী গ্রামে এই ঘটনা ঘটে।

হোসাইন চরডিক্রী ৭নং ওয়ার্ডের আবুল কাসেম সরদারের পুত্র। স্বজনরা জানান, শনিবার বিকালে হোসাইন বাড়ির সামনে একা খেলতে যায়। কোনো এক সময় সে ডোবায় পড়ে যায়। অনেক সময় ধরে তাকে দেখতে না পেয়ে তার মা খোজ শুরু করেন। এক পর্যায়ে তাকে ডোবা থেকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই দিনে বেলা ১২টার দিকে হিজলায় পানিতে ডুবে আছিয়া নামের ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে হিজলা উপজেলার চরপত্তনীভাঙা গ্রামের সোহেল মাতুব্বরের মেয়ে। সোহেল মাতুব্বর জানান, দুপুরে তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। সবার অলক্ষ্যে আছিয়া হামাগুড়ি দিয়ে বাইরে যায় এবং বাড়ির পাশ্ববর্তী ডোবায় পড়ে যায়। খোঁজাখুজি করে তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।