মুলাদীতে বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

0

বাংলাদেশ প্রতিবেদক: মুলাদীতে বিদ্যুতায়িত হয়ে সজিব হাওলাদার নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কাজিরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামের বাবুল হাওলাদারের বাড়িতে এই ঘটনা ঘটে। সজিব একই ইউনিয়নের কাজিরচর বাইদেরকান্দি গ্রামের ফালান হাওলাদারের ছেলে। তিনি পানির পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাকসুদুর রহমান জানান, শ্রমিকের মৃত্যুর বিষয়টি জেনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বজনরা অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। না হলে দাফনের অনুমতি দেওয়া হবে।