কালিহাতীতে সুধী সমাবেশ

0

আবুল কালাম আজাদ: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও সুধী সমাবেশ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সারোয়ার হোসেন আনিছের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বল্লা ইউপি চেয়ারম্যান হাজী চান মাহমুদ পাকির ,বল্লা করোনেশেন হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাজ্জাৎ হোসেন ,উপজেলা আওয়ামীলীগ নেতা রাশিদুল হাসান বাবু,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রাশিদুল হাসান লাভলু,বল্লা বাজার বণিক সমিতির সভাপতি আবু তালহাদ,সাধারন সম্পাদক আতিয়ার রহমান,স্টার লিট ডেকেয়ারের অধ্যক্ষ ওমর ফারুক,বল্লা প্রিক্যাডেট স্কুলের অধ্যক্ষ আবদুল গফুর,বিএনপি নেতা রাশিদুল হাসান ছোটন,বিদ্যালয় প্রধান শিক্ষক নুরুল ইসলাম,বল্লা সাউথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রওশন জামিল প্রমুথ। বিদ্যালয়ের শিক্ষার্থী বৃদ্ধি লেখাপড়ার মান উন্নয়ন ও বাল্য বিয়ে নিয়ে আলোচনা করা হয়।