ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ৬

0

বাংলাদেশ প্রতিবেদক: গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে মোট ০৬ জনকে গ্রেফতার করেছে।

এসআই(নিঃ) আনোয়ার হোসেন এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানাধীন মাসকান্দা এলাকার ময়মনসিংহ হতে ঢাকাগামী মহাসড়কের পশ্চিম পার্শ্বে তানিম হার্ডওয়্যার এন্ড ইলেকট্রিক দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে এলাকা হইতে ঘটনায় জড়িত ডিজিটাল আইনের নিয়মিত মামলার ০২ জন আসামী ১। মোঃ আল আমিন (৩০), পিতা- মোঃ ফকরুল আলম, সাং-কাদিরাবাদ, থানা-লালমোহন, জেলা- ভোলা, বর্তমান ঠিকানা বাসা নং-৩১ মামুন প্লাজা, হাটখোলা রোড, থানা-যাত্রাবাড়ি, জেলা- ঢাকা, ২। মোঃ জয়নাল আবেদিন @ রাসেল (২৪), পিতা- মোঃ রুহুল আমিন, সাং-ধনিয়া তুলাতলি, থানা- সদর, জেলা-ভোলা, বর্তমান ঠিকানা বাসা নং-৭৩/সি, সুনিবীড় হাউজিং, থানা-আদাবর, জেলা-ঢাকা’দ্বয়কে গ্রেফতার করেন। এসআই(নিঃ) অমিত হাসান এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ সব্জিপাড়া এলাকা হইতে ২০ পিস ইয়াবা ও ১০ পুড়িয়া হেরোইনসহ ০২জন মাদক ব্যবসায়ী ১।হাবিবুর রহমান হৃদয়(২৫),পিতা-মোঃ হারুন অর রশিদ(ছুতু), ২। মোঃ জাকির আহম্মেদ রবিন(২২), পিতা-মহিদুল ইসলাম মীর, উভয় সাং-শম্ভুগঞ্জ সবজিপাড়া, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) নিরুপম নাগ এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানাধীন মাসকান্দা এলাকা হইতে ৫০০ গ্রাম গাঁজা সহ ০১জন মাদক ব্যবসায়ী ১। মোঃ শরীফ (২৫), পিতা-মোঃ দুলাল, সাং-শেওড়া ডিবি রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) আনিছুর রহমান এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানাধীন ভাটিপাড়া এলাকা হইতে সিআর গেফতারী পরোয়ানাভূক্ত ০১ জন আসামী ১। মোঃ সুজাত আলী, পিতা-জুলহাস মিয়া, সাং-ভাটিপাড়া, পোঃ অম্বিকাগঞ্জ, থানা-সদর, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন। প্রত্যেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।