সোনারগাঁওয়ে নৌকার প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত

0

গিয়াস কামাল: ৪র্থ ধাপে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি ইউনিয়নের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত একটি ইউনিয়নের নির্বাচনে নৌকার প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। সোনারগাঁও উপজেলার মধ্যে ৪র্থ ধাপে একটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান পদে মোট চারজন প্রতিদ্বন্ধিতা করলেও মূল প্রতিদ্বন্ধিতা হয় আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আল আমিন সরকার ও ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুর রউফ এর মধ্যে। নৌকা প্রতীকে ৭১৯০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ প্রার্থী আল আমিন সরকার। তার নিকটতম প্রতিদ্বন্ধি আব্দুর রউফ ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৮৩৫ ভোট। অপর দিকে সংরক্ষিত আসনে বিজয়ীরা হলেন- ১,২,৩নং ওয়ার্ডে উর্মি বেগম, ৪,৫,৬ নং ওয়ার্ডে নারগিছ আক্তার, ৭,৮,৯ নং ওয়ার্ডে আছিয়া বেগম এবং সাধারণ আসনে বিজয়ীরা হলেন- ১নং ওয়ার্ডে মাছুম মিয়া, ২নং ওয়ার্ডে মামুন মিয়া, ৩নং ওয়ার্ডে বাবু মিয়া, ৪নং ওয়ার্ডে আবুল হোসেন, ৫নং ওয়ার্ডে নজরুল, ৬নং ওয়ার্ডে দেলোয়ার হোসেন, ৭নং ওয়ার্ডে আবুল মিয়া, ৮নং ওয়ার্ডে বিনাপ্রতিদ্ধন্ধিতায় নবী মিয়া এবং ৯নং ওয়ার্ডে আলমগীর।