ভিকটিমকে উদ্ধারসহ ২ অপহরণকারী গ্রেফতার

0

জয়নাল আবেদীন: র‌্যাব ১৩‘র আভিযানিক দল গত শুক্রবার মমিন উদ্দিন নামের এক ব্যাক্তির নিকট থেকে অভিযোগ পেয়ে জানতে পারে যে, তার নাতনিকে ৩/৪ জন অজ্ঞাতনামা যুবক জোর পূর্বক অপহরণ করে নিয়ে যায় এবং দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে।

এরপর র‌্যাব-১৩ দলটি গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারে যে, উক্ত সংঘবদ্ধ অপহরণ চক্র ভিকটিমসহ কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার চর ভুরুঙ্গামারী এলাকায় অবস্থান করছে।

গতকাল শনিবার সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে ২ জন আসামীকে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানাধীন ১নং ওয়ার্ড সামাদের ঘাট নদীর পাড় হতে আসামী আবু ইউসুফ সাকিবিএবং মোঃ বাবু মিয়াকে গ্রেফতার করে এবং তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অপহৃতা ভিকটিম’কে উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করে যে, ভিকটিমকে ইতোমধ্যে দশ হাজার টাকার বিনিময়ে অন্যত্র বিক্রি করে। র‌্যাব জানায় এই চক্রটি দীর্ঘদিন যাবৎ কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী থানার প্রত্যন্ত এলাকায় অপহরণ করে অপহৃত ব্যক্তির মুক্তিপণ আদায়, ধর্ষণ,শারীরিক নির্যাতনে লিপ্ত ছিল।

র‌্যাব আরো জানায় উপরোক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য র‌্যাবের কার্যক্রম চলমান রয়েছে।