সিংগাইরে অজ্ঞাত যুবকের মাথা বিচ্ছিন্ন লাশ উদ্ধার

0

মিজানুর রহমান বাদল: মানিকগঞ্জের সিংগাইরে মাথা বিচ্ছিন্ন অজ্ঞাত এক যুবক লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহত যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি। তার পরনে ছিল কালো টিশার্ট ও ফুল প্যান্ট।

বৃহস্পতিবার (২ জুন) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলা জামশা ইউনিয়নের কালিগঙ্গা নদীর গোলাই ঘাট এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার জামসা ইউনিয়নের গোলাই বাস্তা এলাকার কালিগঙ্গা নদীর খেয়াঘাটের কাছে স্থানীয়রা গোসল করতে গিয়ে ভাসমান লাশ দেখতে পেয়ে থানাপুলিশে খবর দেয়। পরে সিংগাইর থানা পুলিশ নৌ-পুলিশকে অবগত করলে তারা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা জানান-খবর পেয়ে বিষয়টি নৌ-পুলিশ কে অবগত করলে তারা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় । লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত বিষয় প্রক্রিয়াধীন।