মহানবী (সা.)কে অবমাননার প্রতিবাদে জয়পুরহাটে বিশাল মিছিল ও সমাবেশ

0

শফিকুল ইসলাম: মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদে জয়পুরহাটে বিশাল বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জেলা ওলামা পরিষদ ও ইসলামি আন্দোলনের ব্যানারে নামাজ পড়ে কেন্দ্রীয় মসজিদের সমানে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জয়পুরহাট ওলামা পরিষদ এর উপদেষ্টা অধ্যক্ষ আবদুল মতিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ও জেলা ওলামা পরিষদের সভাপতি মাওঃ আল আমিন, সাধারণ সম্পাদক মুফতি রুহুল আমীন, কোষাধ্যক্ষ মাওঃ মুফতি ছাইদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ মাহমুদুল হাসান, ইসলামি আন্দোলন বাংলাদেশ জয়পুরহাট জেলার সভাপতি মাওঃ আবদুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক মাওঃ রুহুল কুদ্দুস রুহি,মুফতি বায়জিদ হোসেন, মুফতি ইমরান হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা কুলাঙ্গার নুপুর শর্মা গনদের ফাশির দাবী জানান।এবং বাংলাদেশে সরকারের পক্ষ থেকে এ ঘটনার প্রতিবাদ না করায় ক্ষোভ প্রকাশ করেন। ১১৬ জন আলেমের বিরুদ্ধে নাস্তিক তুরিন আফরোজ সহ গন কমিশনের সদস্যরা বিষাদকার করায় তাদের বিরুদ্ধে সরকারের নিকট শাস্তির আবেদন জানায়। ভারতের সকল পন্য বয়কটের আহবান জানান। শহরের প্রায় ১০০ মসজিদ থেকে তৌহিদি জনতা মিছিলে অংশগ্রহণ করে।