শফিউল বারী বাবু’র ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

0

জালাল উদ্দিন: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল’র কেন্দ্রীয় কমিটির সাবেক সফল সভাপতি ও কেন্দ্রীয় কমিটির ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক মরহুম শফিউল বারী বাবু ভাইয়ের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দল’র আলোচনা শোক সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

শনিবার ৩০ জুলাই ২০২২ইং, বাদ মাগরিবের নামাজের পর দিল্লি রেষ্টুরেন্টে আলোচনা শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় আলোচনা শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকদল’র সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দল’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম আহমেদ’র সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিপি মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মুকিত।
আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য মোশারফ হোসেন বাদশা, সহ জেলা স্বেচ্ছাসেবক দল, পৌর স্বেচ্ছাসেবক দল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা ছাত্রদল এবং বিএনপি বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।