কেশবপুরে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীর ভাংচুর ও মালামাল লুট

0

জি এম মিন্টু: কেশবপুরের হাসানপুর বাজারে পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যবসায়ীর দোকানপাট ভংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেশবপুর থানায় শনিবার সন্ধ্যায় মামলা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার হাসানপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামের মতিয়ার রহমান সরদারের ছেলে রবিউল ইসলামের হাসানপুর কাঁচা তরকারি বাজার সংলগ্ন ৩ টি সেমিপাকা দোকান রয়েছে। দোকান গুলো ভাড়া দেওয়া। পূর্ব শত্রুতার জের ধরে হাসানপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে মারুফ হোসেন দীর্ঘদিন ধরে ওই দোকান ভাংচুর ও লুটপাটের হুমকি দিতে থাকে। তারই ধারাবাহিকতায় ২৮ জুলাই বিকেলে মারুফ হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তিনটি দোকানের উত্তর পাশের দোকানের পিছনে ইটের দেয়াল ভাংচুর করে অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি করে। এছাড়াও হামলাকারীরা ওই ঘরের ভাড়াটিয়া হারুনার রশিদ বুলবুলের ক্রোকারিজ দোকানের এক পাশের দেয়াল ভেঙ্গে ২০ পিচ ডিনার সেট, ১১ পিচ প্রেসার কুকার, ১৩ পিচ রাইস কুকার, ৫ পিচ গ্যাসের চুলা ও আর এফ এলের চেয়ার ৪৭ পিচসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে।

খবর পেয়ে ছুটে আসলে হামলাকারীরা রবিউল ও বুলবুলকে খুন জখমের হুমকি প্রদান করে। নিরুপায় হয়ে তারা কেশবপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা মালামাল নিয়ে পালিয়ে যায়।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন জানান, দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনায় একটি মামলা হয়েছে। আসামি আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।