অভিমান করে মায়ের নদীতে ঝাঁপ, তাকে উদ্ধারে নিখোঁজ ছেলে

0

বাংলাদেশ প্রতিবেদক: মুন্সিগঞ্জের মেঘনা নদীতে চলন্ত লঞ্চ থেকে ছেলের সাথে অভিমান করে ঝাঁপ দেন মা জামেরুন বেগম (৪০)। এ সময় মাকে বাঁচাতে ছেলেও নদীতে ঝাপ দেন।

সোমবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জ গজারিয়া লঞ্চঘাটের অদূরে চর-কিশোরগঞ্জ নামক এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মা জামেরুন সাঁতার কেটে তীরে ওঠে আসতে সক্ষম হলেও নিখোঁজ রয়েছে তার ছেলে মোহাম্মদ নাঈম।

গজারিয়ায় নৌ-পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক রিয়াজুর জান্নাত জানান, মেঘনা নদীতে মাকে বাঁচাতে নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হওয়া ছেলের উদ্ধারে কাজ করছে নৌ-পুলিশ ও কোস্টগাডের সদস্যরা।