টাঙ্গাইল কারাগার থেকে বেরিয়ে হয়ে দুধ দিয়ে গোসল!

0

আবুল কালাম আজাদ: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেকমত সিকদার কারাগার থেকে মুক্ত হয়ে দুধ দিয়ে গোসল করেছেন।

মঙ্গলবার (২৪ জানুয়া‌রি) দুপু‌রে কারাগার থে‌কে মুক্ত হ‌য়ে সাগর‌দিঘীতে তার গ্রা‌মের বা‌ড়ি‌তে দুধ দি‌য়ে গোসল ক‌রেন তিনি।হেকমত সিকদার ইউনিয়ন প‌রিষদ নির্বাচ‌নে স‌হিংসতায় নিহত বিএন‌পি নেতা আব্দুল মা‌লেক হত‌্যা মামলায় কারাগা‌রে ছি‌লেন।

হেকমত সিকদার ব‌লেন, আমার প‌রিবা‌রের কেউ জেল খা‌টে‌নি। আমিই প্রথম কারাগারে থে‌কে‌ছি। বা‌ড়ি‌তে আসার পর প‌রিবা‌রের লোকজন দুধ দি‌য়ে গোসল ক‌রে প‌বিত্র ক‌রেন। উল্লেখ্য যে,২০১৮ সালের ২৮ মার্চ ঘাটাইলের সাগরদিঘী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাত ৩টায় গুলিতে আব্দুল মালেক (৪৫) নামে বিএন‌পির এক নেতা নিহত হন। ২৯ মার্চ গুপ্তবৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। এ ঘটনায় চেয়ারম‌্যানকে আসামি ক‌রে মামলা ক‌রে আব্দুল মালেকের পরিবার। গত ১ জানুয়ারী হেকমক সিকদার চেয়ারম্যান গ্রেফতার করে সিআইডি ।