আহম্মদ কবির: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের প্রত্যন্ত জনপথ হাওরাঞ্চলে পা পা হাটি হাটি করে প্রতিষ্ঠিত বিদ্যাপীঠ,জনতা উচ্চ বিদ্যালয়ের সহকারি সিনিয়র শিক্ষক সাধন চন্দ্র সরকার এর অবসর জনিত এক বিদায়ী অনুষ্ঠানে,বিদ্যালয় প্রাঙ্গণে আবেগঘন পরিবেশে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার(২২মার্চ)দুপুরে বিদ্যালয়ের সাবেক,বর্তমান শিক্ষার্থী ও বিদ্যালয়ের যৌথ আয়োজনে,উপস্থিত সাবেক,বর্তমান শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাগন অশ্রুসিক্ত নয়নে বিদায়ী শিক্ষক সাধন চন্দ্র সরকার কে সংবর্ধনা প্রদানকালে কান্নায় ভেঙ্গে পড়েন।
শিক্ষকের প্রতি এই ধরনের বিরল সংবর্ধনা সহসা চোখে পড়ে না জনতা উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের এ ধরনের অশ্রুসজল ও সম্মাননা প্রধানের মধ্য দিয়ে বিদায় অনুষ্ঠানটি উপস্থিত অতিথিদের হৃদয় স্পর্শ করে।
সংবর্ধনা অনুষ্ঠানে সজল পাল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শিক্ষাঅনুরাগী নুরুল ইসলাম,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম সুবল এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বদিউজ্জামাল,বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান,বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাংবাদিক শামছুল আলম আখঞ্জী টিটু,সাবেক শিক্ষার্থী সাংবাদিক আব্দুর রাজ্জাক,সাবেক শিক্ষার্থী তেলীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিতাই চন্দ্র পাল,সাবেক শিক্ষার্থী কাজল খান,সাবেক শিক্ষার্থী মানিক পাল,সাবেক শিক্ষার্থী কলিন প্রমুখ।সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে পাঠ করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নুরে আলম।এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য শাহনুর মিয়া,বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রুপম আহমেদ আগুন,সাবেক শিক্ষার্থী পল্লী সঞ্চয় ব্যাংকের ফিল্ড অফিসার হোসাইন আহমদ,সাবেক শিক্ষার্থী সাংবাদিক মুরাদ মিয়া,সাংবাদিক আবু জাহান এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

